দিনাজপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১৭:৫৩আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৮:৫২

দিনাজপুরে আল্লাহর দলের দুই সদস্যকে আটক করে নিয়ে যাচ্ছে র‌্যাব

দিনাজপুরে অ্যান্টি টেরোরিজম ইউনিট অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

আজ শনিবার ভোরে জেলা সদরের পুলহাট কসবা এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় সেখান থেকে বিপুল পরিমাণে জিহাদি বই ও জঙ্গি সংগঠনে যোগ দিতে উদ্বুদ্ধকরণের একাধিক বই উদ্ধার হয়েছে।

আটককৃতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার করিমুল্ল্যাহপুর মোল্লাপাড়ার মোকসেদ আলীর ছেলে মোহাম্মদ আলী আকাশ (৩৬) ও কসবা গ্রামের এফাতুল্লাহ মিয়ার ছেলে সাহাবুল ইসলাম সাজু (৪০)।

আকাশ গাজীপুর ও নরসিংদী জেলার বিভাগীয় জঙ্গি সংগঠন আল্লাহর দলের অধিনায়ক ও সাজু সক্রিয় সদস্য বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল ১১ টায় দিনাজপুর কোতয়ালী থানায় এক প্রেস বিফ্রিংয়ে অভিযানে নেতৃত্ব প্রদানকারী কর্মকর্তা ও অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিরুল ইসলাম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদরের কসবা মিশন রোড এলাকার আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, সাংগঠনিক চাঁদার বইসহ ১৬ প্রকারের বই উদ্ধার করা হয়। আটক আকাশের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি নাশকতার মামলা আছে। ২০০২ সালে আকাশ ও ২০০৩ সালে সাজু আল্লাহর দলের প্রধান মতিন মেহেদির হাত ধরে এই দলে প্রবেশ করে। বর্তমানে মতিন মেহেদি আটক থাকলেও দলের অন্যান্য সদস্যরা গোপনে কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনায় অ্যান্টি টেরোরিজম  ইউনিটের পরিদর্শক ইসরাফিল হোসেন ভুইয়া বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে, ঢাকা থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) গণমাধ্যম শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া আসামিরা আল্লাহর দলকে সমর্থন করে তাদের উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিল। তারা ও তাদের পলাতক সহযোগীরা সংগঠনের উগ্রবাদী কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রেও লিপ্ত হয়েছে। 

/জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের