ব্রেক ফেল করে যাত্রীসহ ডোবায় নেমে গেলো মিনিবাস

সুনামগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ১৬:২৭ আপডেট : ২১ জুলাই ২০২০, ১৬:২৮

ডোবায় পড়ে যাওয়া মিনিবাস সুনামগঞ্জের উজানীগাও নীলপুর এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কের যাত্রীবাহী একটি মিনিবাস ব্রেক ফেল করে ডোবায় পড়ে গেছে। এই ঘটনায় ছয় জন আহত হয়েছেন। ঘটনাস্থল তল্লাশি করে কোনও লাশ বা আহত কাউকে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। ডু্বে যাওয়া বাস থেকে বের হয়ে চালক পালিয়ে গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় সিলেটের কুমারগাঁও বাস টামির্নাল থেকে তাছমিয়া এন্ড তাহবির পরিবহনের একটি মিনিবাস ১৭ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয়।  পথে পাগলা বাজার ও দিরাই রাস্তা এলাকায় ১০ জন যাত্রী নেমে যান। পরে বাসটি সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের উজানীগাও এলাকায় পৌছাঁলে ব্রেক ফেল করে সড়কের পাশে একটি ডোবায় পড়ে যায়। এসময় যাত্রীরা এলাকাবাসীর সহযোগিতায় বাসের জানালা দিয়ে বের হয়ে আসেন। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডোবায় পড়ে যাওয়া মিনিবাস

এদিকে বাস দুর্ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা  দমকলের তিনটি ইউনিট ও সাত জন ডুবুরি দুই ঘণ্টা অভিযান চালান। বাসের ভেতরে, বাইরে ও ডোবায় কোনও লাশ বা আহত কারও সন্ধান পাননি তারা। দুই ঘণ্টা পরে অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচলক সফিকুল ইসলাম ভুইয়া বলেন, নিমজ্জিত বাসটি উদ্ধার করা হয়েছে। বাসের ভেতরে-বাইরে এবং ডোবায় অভিযান চালিয়ে কোনও লাশ পাওয়া যায়নি।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যেতে পারে। আমরা পরবর্তীতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেবো।

অতিরিক্ত গতির কারণে  এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা