জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১৬:৪১ আপডেট : ২৮ জুন ২০২৫, ১৬:৪১

নেত্রকোনার কেন্দুয়ায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট করায় সুমন আহমেদ (১৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রাম থেকে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে সুমন আহমেদ নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শহীদ আবু সাঈদের ছবি সংযুক্ত করে জুলাই গণঅভ্যুত্থানকে কটূক্তি করে একটি পোস্ট করেন।

পোস্টটিতে তিনটি শব্দ ব্যবহার করা হয়, যার মধ্যে একটি ছিল কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের ও প্রশাসনের নজরে এলে ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসা করা হয়।

শনিবার (২৮ জুন) বিকালে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার