নকল ওষুধ জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
২৩ জুলাই ২০২০, ১১:০৯ আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৫৫

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষুধ জব্দ করেছে র‌্যাব। এ সময় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১ এই তথ্য জানায়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার আলেখারচর এলাকায় অবস্থিত জেলার পাইকারি ওষুধের সবচেয়ে বড় মার্কেট ‘কুমিল্লা মেডিসিন কমপ্লেক্স’-এর ‘ফেয়ার অ্যান্ড কিউর’ নামে একটি দোকানে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এখান থেকে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে তারা। এ সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। অভিযানের সময় উপস্থিত ছিলেন–র‌্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব, ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. শফিকুর রহমান প্রমুখ।

এদিকে সন্ধ্যায় প্রথম একটি অভিযানে সদর উপজেলার বলারামপুরে ইউনাইটেড ব্র্যান্ডস ইন্ডাস্ট্রিজ নামে আরও একটি প্রতিষ্ঠানে কেমিস্ট এবং ভ্যাটসহ অন্যান্য কাগজপত্র না থাকায় কারখানাটির মালিক নাজমুল হাসানকে এক মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ