বাঁধ ভেঙে ডুবলো ৪ হাজার হেক্টর জমির ফসল ও বীজতলা

নওগাঁ প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ১৩:৩৫আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৩:৩৬

নওগাঁয় আত্রাই নদীর বাঁধ ভেঙে ফসল প্লাবিত নওগাঁয় কমপক্ষে চার হাজার ১৯৪ হেক্টর জমির বিভিন্ন ফসল ও বীজতলা তলিয়ে গেছে। আত্রাই নদীর বাঁধ ভেঙে, যমুনা নদীর শহররক্ষা বাঁধের আউটলেট দিয়ে পানি প্রবাহিত হয়ে এবং উজান থেকে নেমে আসা পানিতে এই ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর নওগাঁর ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. রবী আহ নূর আহমেদ জানিয়েছেন, নওগাঁ সদর উপজেলায় যমুনা ও আত্রাই নদীর পানি বেড়ে আউটলেট দিয়ে পানি প্রবেশ করে হাপানিয়া, দুবলহাটি, হাঁসাইগাড়ি, বলিহার, শিকারপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ফসলি জমির ক্ষতি হয়েছে।

এদিকে উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে রানীনগর উপজেলার খট্টেশ্বর, গোনা, মিরাট ও বড়গাছা ইউনিয়ন, ধামইরহাট উপজেলার ধামইরহাট সদর, আড়ানগর, জাহানপুর ইউনিয়ন ও ধামইরহাট পৌরসভা এলাকার অনেক জমি ডুবে গেছে। নওগাঁয় ডুবলো চার হাজার হেক্টর জমির ফসল

আত্রাই উপজেলায় আত্রাই নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে উপজেলার আটটি ইউনিয়নের সবগুলোতে ফসলের ক্ষতি হয়েছে। উজানের ঢল ও অতিবৃষ্টিতে মান্দা উপজেলায় আত্রাই নদর পৃথক চারটি স্থানে বাঁধ ভেঙ্গে তেঁতুলিয়া, বিষ্ণপুর, কালিকাপুর, কশব, কাঁশোপাড়া ও নুরুল্যাবাদ ইউনিয়ন এবং সাপাহার উপজেলায় পুনর্ভবা নদীর পানি বেড়ে স্লুইসগেইট দিয়ে পানি প্রবেশ করে শিরন্টি, আইহাই ও পাতাড়ী ইউনিয়নে বিভিন্ন ধরনের ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। 

এসব এলাকায় নিমজ্জিত ফসলের মধ্যে রয়েছে তিন হাজার ৩২৯ হেক্টর জমির রোপা আউশ, ৫০ হেক্টর জমির রোপা আমন, ৩৭৬ হেক্টর জমির রোপা আমনের বীজতলা, ২শ হেক্টর জমির বোনা আমন, ১৪৭ হেক্টর জমির বিভিন্ন জাতের সবজি, ১১ হেক্টর জমির মরিচ এবং ৮১ হেক্টর জমির পাট।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করুন, নইলে আমরাই আপনাকে তাড়াবো: ইনফান্তিনোকে উয়েফার হুঁশিয়ারি
পদত্যাগ করুন, নইলে আমরাই আপনাকে তাড়াবো: ইনফান্তিনোকে উয়েফার হুঁশিয়ারি
একজন বেয়াদব পুরো রাষ্ট্রকে ধ্বংস করে: যুবদল সভাপতি 
একজন বেয়াদব পুরো রাষ্ট্রকে ধ্বংস করে: যুবদল সভাপতি 
কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিতে যেসব উদ্যোগের কথা জানালেন মন্ত্রী 
সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিতে যেসব উদ্যোগের কথা জানালেন মন্ত্রী 
সর্বাধিক পঠিত
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন