ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেনী প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ১৫:৩০ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৫:৩০

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলার উত্তরের সীমান্তবর্তী জনপদ পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড় এসে পৌঁছায়। এ সময় সড়কজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় যাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন। সেখানে কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে সেখানে বিশ্রাম নেবেন তিনি।

বিকালে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিকাল ৫টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন। রাত ৯টায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঢাকা পড়েছে ফেনী। নিরাপত্তায় প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ছাড়াও দুই হাজারের বেশি পুলিশ, এসআরবি, ৯ প্লাটুন বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সভা মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে- রেড জোন, ইয়েলো জোন ও হোয়াইট জোনে। 

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি প্রায় দুই দশক পর প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটা ফেনীর জনপদে এসেছিলেন তারেক রহমান। পরবর্তী সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর। 

এর আগে ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে তা স্থগিত করে ১ অক্টোবর সফরের তারিখ পুনর্নির্ধারণ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
শাড়ির টানে বিভিন্ন তাঁতপল্লিতে, ভ্রমণের সঙ্গে হবে কেনাকাটাও
শাড়ির টানে বিভিন্ন তাঁতপল্লিতে, ভ্রমণের সঙ্গে হবে কেনাকাটাও
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করলো যে দেশ
জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করলো যে দেশ
মেধার মূল্যায়ন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে: রাকসু ভিপি 
মেধার মূল্যায়ন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে: রাকসু ভিপি 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?