লিফটে চড়তে গিয়ে পাঁচ তলা থেকে পড়ে পোশাক শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ০২:৫১আপডেট : ২৭ জুলাই ২০২০, ০২:৫১

গাজীপুর

লিফটে উঠতে গিয়ে পাঁচ তলা থেকে নিচে পড়ে গাজীপুরের পোশাক কারখানার শ্রমিক আরিফ হাওলাদার (২২) নিহত হয়েছে। নিহত আরিফ পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী এলাকার সুলতান হাওলাদারের ছেলে। আরিফ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জরুন এলাকার ইসলাম গ্রুপের পোশাক কারখানার ওভেন সেকশনের অপারেটর ছিলেন।

রবিবার (২৬ জুলাই) গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন জানান, রবিবার বিকালে কারখানা ভবনের পঞ্চম তলা থেকে নিচে নামার জন্য লিফটে উঠতে যায় আরিফ। এসময় ওই ফ্লোরে লিফট অবস্থান করছে ভেবে সে হাত দিয়ে দরজা খুলে লিফটে চড়ার জন্য পা বাড়ানোর সঙ্গে সঙ্গে নিচ তলায় লিফটের ওপর পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। কারখানার কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ঘটনার সময় ছয় তলা ভবনের ওই লিফটি নিচে অবস্থান করছিল।

কারখানার নিটিং শাখার মহা-ব্যবস্থাপক আইনুল্লাহ জানান, কারিগরি ত্রুটির কারণে ঘটনার সময় লিফটিকে নিচ তলায় দাঁড় করিয়ে রেখে মেরামতের কাজ করা হচ্ছিলো। আরিফের অসর্তকতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান