ঈদ আনন্দ নেই কেজি স্কুলের শিক্ষকদের মনে

মাগুরা প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ১৯:৫৩আপডেট : ২৯ জুলাই ২০২০, ২২:২২



মাগুরার কিন্ডারগার্টেন স্কুল
করোনা পরিস্থিতিতে ঈদের আনন্দ নেই মাগুরার ১৪৫টি কিন্ডারগার্টেন স্কুলের ১৩০০ শিক্ষকের জীবনে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা স্কুলগুলোর শিক্ষক-কর্মচারীরা পার করছেন কঠিন সময়। শিক্ষকদের বেতন দিতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক স্কুল।

মাগুরা কিন্ডার গার্টেন স্কুল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, জেলায় মোট ১৪৫টি কেজি স্কুলে ১৩০০ শিক্ষক কর্মরত আছেন। করোনা পরিস্থিতিতে ইতোমধ্যে ১১টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বাকি ১৩৪টি স্কুলের কোনও কোনটিতে শিক্ষকদের আংশিক বেতন দিলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। খুব শিগগিরই আরও কয়েকটি স্কুল বন্ধ হয়ে যেতে পারে।

মাগুরা শহরের ভায়না এলাকায় অবস্থিত নতুন কুড়ি বিদ্যা নিকেতনের শিক্ষক তাজনুর বেগম বলেন, করোনা পরিস্থিতিতে গত ৫ মাস বেতন পাচ্ছি না। এই অবস্থায় সংসার চালানোই কঠিন। ঈদ নিয়ে তো ভাবছিই না।

মাগুরা পারনান্দুয়ালীতে অবস্থিত বসুন্ধরা কেজি স্কুলের শিক্ষক তাহেরা বেগম বলেন, স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা বেতন দিচ্ছে না। এ অবস্থায় আমরা কী করে বেতন পাবো, কী করে ঈদ করবো?

মাগুরা শহরের সূর্যমূখী শিশু বিদ্যালয়ের শিক্ষক স্বপ্না খান বলেন, স্কুল বন্ধ তাই ছাত্র-ছাত্রীদের বেতন সংগ্রহ করা যাচ্ছে না। আমার রোজগারে সংসার চলে। আমাদের স্কুল কর্তৃপক্ষ কিছু টাকার ব্যবস্থা করেছেন, তবে তা দিয়ে নিজে কোনোভাবে চললেও ঈদের ভাবনা ভাবছি না।

মাগুরা শহরের অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ ও জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আমি আমার নিজের স্কুলে ১২ জন শিক্ষককে বেতন দিতে পারছি না গত পাঁচ মাস ধরে। এ অবস্থা মাগুরার সব কেজি স্কুলেরই। ১৪৫টি কেজি স্কুলের ১১টিই বন্ধ হয়ে গেছে। অনেকগুলো বন্ধের অপেক্ষায়। এমন অবস্থায় এবার ঈদ এসেছে আমাদের জন্য একরাশ দুঃখ নিয়ে।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, ইতোমধ্যে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা একটি স্মারকলিপি আমাকে দিয়েছে। আমি তা যথাযথ মহলে পৌঁছানোর ব্যবস্থা করেছি।

 

/টিটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের