দিনাজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ২৩:০৬আপডেট : ৩০ জুলাই ২০২০, ০১:৫০

ফুটফুটে এই শিশুটি পানিতে ডুবে মারা গেছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ফুলবাড়ী উপজলার ১ নং এলুয়ারী ইউনিয়নের দামোদরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো দামোদরপুর গ্রামের মানিকের মেয়ে জান্নাতুন মাওয়া (৫) ও একই গ্রামের বদরুজ্জামানের মেয়ে সুমনা (৫)। তারা দুজনেই কাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।

১ নং এলুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম জানান, বিকেল থেকে শিশু দুটিকে বাড়ির লোকজন খুঁজে পাচ্ছিলো না। তারা বিকেলের কোনও এক সময় বাড়ির অদূরে দামোদরপুর পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের মৃতদেহ পুকুরে ভাসতে দেখে গ্রামের মানুষ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলে জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম