‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩ ‘অজ্ঞাত মাদককারবারি’

কক্সবাজার প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ১০:২৬আপডেট : ৩১ জুলাই ২০২০, ১০:২৬

বন্দুকযুদ্ধ কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানাতে না পারলেও পুলিশ বলছে, নিহতরা মাদককারবারি ছিলেন। এসময় ঘটনাস্থল ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোর রাত ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া আমতলী গর্জন বাগান পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি এঘটনায় ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

চকরিয়া থানার পরিদর্শক ( তদন্ত) মো. মিজানুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে, চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা থেকে ছয় হাজার ইয়াবাসহ জাহেদা বেগম ও মোজাফফর আহমদ নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, শুক্রবার ভোররাতে বানিয়ার ছড়া আমতলি পাহাড়ি এলাকায় একটি ইয়াবার চালান হাত বদল হতে পারে। এ খবরে পুলিশ সেখানে যায়। ওই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদককারবারিরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুটলে উভয়ের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি চলে। এক পর্যায়ে পাচারকারিরা পালিয়ে যায়।

ঘটনাস্থল তল্লাশি করে ৪৪ হাজার ইয়াবা, দেশীয় দুইটি আগ্নেযাস্ত্র, ৭ রাউন্ড গুলি, ১৫টি খালি খোসাসহ তিন জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এই ঘটনায় আহত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও সবুজকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত