বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি
০১ আগস্ট ২০২০, ১৫:৪০আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৫:৪১

বাগেরহাট বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের চাপায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে ফকিরহাট উপজেলার খাজুর এলাকায় খুলনা-বাগেরহাট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হাসানের ছেলে রুহুল আমিন (২৮) ও চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর (২৯)। তারা বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছিলেন।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এতে খুলনা-মোংলা মহাসড়ক প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক বাসটি জব্দ ও চালককে গ্রেফতার করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক আসা অপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলের দুই আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি জব্দ ও চালককে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে কিছু সময়ে জন্য যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ দিয়ে যানজট দূর করা হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম