৩ দিনের সতর্কবার্তা

কালবৈশাখী হতে পারে ৮ বিভাগে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মে ২০২৪, ২০:৪১আপডেট : ০৮ মে ২০২৪, ২০:৪৬

দেশের আট বিভাগে আগামী তিন দিন (৭২ ঘণ্টা) বিচ্ছিন্নভাবে কালবৈশাখী হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদফতর। এ সময় বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়।

বুধবার (৮ মে) বিকাল ৪টায় এই সতর্কবার্তা জারি করেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।

তিনি জানান, আজ বিকাল ৪টা থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে দমকা/ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এর আগে গত রবিবার (৫ মে) তিন দিনের জন্য একই সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

গত এপ্রিলের তীব্র তাপপ্রবাহের পর মে মাসের শুরু থেকে বৃষ্টি শুরু হয় দেশ। গত সপ্তাহ থেকে দেশজুড়ে বৃষ্টি শুরু হয়। এটা প্রাক-মৌসুমি বায়ুর সময় বলে জানিয়েছেন আবহাওয়াবিদদরা। এ সময়টায় বৃষ্টি হবে আবার গরমও পড়বে বলে জানান তারা।

বৈশাখ মাসে এই ধ্বংসাত্মক ঝড়ের উৎপত্তি হয় বলে একে কালবৈশাখী নামে অভিহিত করা হয়। এই ঝড় উত্তর দিক থেকে প্রবাহিত হয় বলে একে ইংরেজিতে নরওয়েস্টার বলা হয়।

দেশে সবচেয়ে বেশি কালবৈশাখী হয় মে মাসে। মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়া বজ্রঝড়কে কালবৈশাখী বলা হয়। এ ঝড়ের একটি বৈশিষ্ট্য হলো, এ সময় বজ্রপাত হয় আবার শিলাবৃষ্টিও হয়।

আবহাওয়াবিদদের মতে, মার্চ মাস হলো কালবৈশাখীর প্রাক-প্রস্তুতি পর্ব। কালবৈশাখী শুধু বৈশাখ মাসেই হবে, এমন নয়।

/এনএআর/
সম্পর্কিত
সাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত
হ্যারিকেন লালার পর ধেয়ে আসছে আরেক ঝড় ‘মোকে’, ভারী বৃষ্টির শঙ্কা
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস
সর্বশেষ খবর
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি