করোনার উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে দু’জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ০৪:৪২আপডেট : ০২ আগস্ট ২০২০, ১০:২০




সাতক্ষীরা জেলা জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার শারসা গ্রামের একজন (৫৫) ও একই উপজেলার নওয়াপাড়া গ্রামের অপর এক নারী (৩৫) রয়েছেন।

মেডিক্যালের কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানস কুমার মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গতকাল ৩১ জুলাই শুক্রবার দুপুরে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তালা উপজেলার ওই ব্যক্তি।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে একই উপজেলার নওয়াপাড়া গ্রামের তরুণী খাতুন শুক্রবার রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনিও মারা যান। মৃত দুই ব্যক্তিরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

এনিয়ে, সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৪৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২২ জন।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি