১২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার, বিএনপি নেতা কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ১৭:২৭আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৮:০০

বিএনপি নেতা আলী আজম ইয়াবাসহ গ্রেফতারের পর পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলী আজমকে (৫০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২ আগস্ট) পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকায় আলী আজমের বাসায় অভিযান চালিয়ে পুলিশ ১২৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী জুম্মন বাবুকেও (২৩) গ্রেফতার করা হয়। পরে সোমবার (৩ আগস্ট) বিকালে আলী আজম ও জুম্মন বাবুকে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত করা হলে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ও লালমনিরহাট কোর্ট থানার সিএসআই মুসা আলম এসব তথ্য জানান।

আলী আজম পাটগ্রাম উপজেলার তফিজ উদ্দিনের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ খোরশেদ রেজার ছোট ভাই। আলী আজম ২০০১ সালে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী হয়ে সাইকেল প্রতীক নিয়ে লালমনিরহাট-১ আসনে (পাটগ্রাম-হাতীবান্ধা) এমপি নির্বাচন করেন। তার সহযোগী জুম্মন রসুলগঞ্জ এলাকার বেলাল হোসেনের ছেলে।

পুলিশের দাবি, বিএনপি নেতা আলী আজম দীর্ঘদিন ধরে সীমান্ত পথে ভারতীয় গরু, ইয়াবা, ফেনসিডিল ও মদ, কাপড় চোরাচালান এবং স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারী সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রফতানিকারক ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করে আসছিল।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের