দেশের প্রথম নারী পিপি রেহানা খানম আর নেই

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৩ আগস্ট ২০২০, ২০:১৬আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২১:০৫

আইনজীবী রেহানা খানম বিউটি কু‌ড়িগ্রা‌মের নারী আইনজীবী ও দে‌শের প্রথম নারী পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) অ‌্যাড‌ভো‌কেট রেহানা খানম বিউটি (৬১) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ আগস্ট) বিকা‌লে রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে তি‌নি শেষ নিশ্বাস ত‌্যাগ ক‌রেন।

কু‌ড়িগ্রামের পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) আব্রাহাম লিংকন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

রেহানা খানম আইনজীবী আবুল কা‌শে‌মের স্ত্রী এবং জেলা ম‌হিলা দ‌লের আহ্বায়ক ব‌লে জানা গে‌ছে। পাশাপা‌শি তি‌নি কু‌ড়িগ্রাম আইন মহা‌বিদ‌্যাল‌য়েরও শিক্ষক ছি‌লেন।

প‌রিবা‌রের বরাত দি‌য়ে আব্রাহাম লিংকন জানান, অ‌্যাড‌ভো‌কেট রেহানা খানম হৃদ‌রোগ, উচ্চ রক্তচাপ ও ফাইলে‌রিয়াসহ নানা রো‌গে ভুগ‌ছি‌লেন। সোমবার বিকা‌লে রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লে‌জের মে‌ডি‌সিন বিভা‌গে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

তি‌নি আরও জানান, অ‌্যাড‌ভো‌কেট রেহানা খানম বিউটি কু‌ড়িগ্রা‌মের প্রথম নারী আইনজীবী এবং দে‌শের প্রথম নারী পাব‌লিক প্রসি‌কিউটর। ১৯৮৫ সা‌লে আইন পেশায় যুক্ত হওয়া এই নারী আইনজীবী ১৯৯২ সা‌লে জেলার পাব‌লিক প্রসি‌কিউটর নিযুক্ত হন।

পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে, রংপুর থে‌কে মর‌দেহ আসার পর জানাজা ও দাফ‌নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হ‌বে। মৃত‌্যুকা‌লে তি‌নি স্বামী, দুই মে‌য়ে ও এক ছে‌লে রে‌খে গে‌ছেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম