রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে হামলা

কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ বিজেপির

রক্তিম দাশ, কলকাতা 
১৬ জুন ২০২৫, ২২:৩০আপডেট : ১৬ জুন ২০২৫, ২২:৪২

বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক কুঠিবাড়িতে ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ঘটনাটিকে ‘বাঙালি সংস্কৃতির ওপর আঘাত’ বলে উল্লেখ করে দলটি সোমবার কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

কলকাতায় ‘চলো অভিযানে’র ডাক দেয় পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দল বিজেপি। শিয়ালদহ স্টেশন থেকে দুপুর ৩টায় শুরু হওয়া মিছিলে শতাধিক কর্মী-সমর্থক অংশ নেন। তারা বাংলাদেশ উপদূতাবাসের সামনে অবস্থান নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে হামলার প্রতিবাদ জানান।

বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল কবি নন, তিনি বাঙালির আত্মপরিচয়। তার স্মৃতিচিহ্নের ওপর আক্রমণ পুরো বাঙালি জাতির ওপর আঘাত।

তিনি আরও অভিযোগ করেন, এই হামলা শুধু ভবনের ওপর নয়, রবীন্দ্রচিন্তা ও সংস্কৃতির ওপর সংগঠিত পরিকল্পিত আঘাত। তৃণমূল সরকার এই ঘটনায় নিশ্চুপ থেকে হিন্দুবিরোধী মানসিকতার পরিচয় দিচ্ছে।

কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ বিজেপির

বিজেপির এক্স হ্যান্ডলে বলা হয়েছে, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ ঠাকুর—আমাদের আত্মপরিচয়ের প্রতীক। বাংলাদেশে ঠাকুর পরিবারের স্মৃতিচিহ্ন ধ্বংস হচ্ছে নীরবে, আর পশ্চিমবঙ্গেও একই প্রবণতা দেখা যাচ্ছে ।

দিল্লিতেও একইদিন বিকেল ৩টা ৪৫ মিনিটে তিন মূর্তি চক থেকে বাংলাদেশ হাইকমিশনের দিকে একটি প্রতিবাদ মিছিল করে দিল্লি বিজেপি। রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেন, এটি শুধু একটি সংস্কৃতি বা ঐতিহ্যের ওপর আঘাত নয়, এটি নৈতিকতারও ওপর হামলা। বিশ্বের বিবেকবান মানুষদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিজেপি দাবি করেছে, শাহজাদপুরে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে হামলার সময় জানালার কাচ ভাঙা হয়েছে, দেয়ালে অবমাননাকর স্লোগান লেখা হয়েছে এবং এ ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের