বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ২৩:২১আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২৩:২৪

কুমিল্লা কুমিল্লার হোমনায় দাদার বাড়ি ও খালার বাড়িতে ঈদ করতে এসে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের। সোমবার (৩ আগস্ট) উপজেলার খোদেদাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো খোদেদাউদপুর গ্রামের আমির হোসেন খন্দকারের ছেলে আবতাহি (১৪) ও রিপন মিয়ার ছেলে শাকিব (১১)।

অপরদিকে পাশের বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে মো. জয়নাল আবেদিন নামের ১৭ মাসের আরেক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবতাহি ঈদের আগের দিন ঢাকা থেকে হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামে দাদার বাড়িতে এবং শাকিব খালার বাড়িতে বেড়াতে এসেছিলো। সকালে তারা দু’জনেই পাড়ার অন্য ছেলেদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু তারা সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।

পরে স্বজনরা পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করে।

অন্যদিকে বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে মো. জয়নাল আবেদিন নামের ১৭ মাসের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মো. ওমর ফারুকের ছেলে।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, পানিতে ডুবে নিহত শিশুদের পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী