করোনায় আক্রান্ত বাংলা ট্রিবিউনের রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২০, ১৬:৩৬আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৬:৫৫

লিয়াকত আলী বাদল অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) বিকালে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও পিসিআর ল্যাব প্রধান অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের দিন (শনিবার) বিকালে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় কোরবানির পশুর চামড়া কেনাবেচার খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিক বাদল। সেখানে মৌসুমি ও আড়তদারদের সঙ্গে কথা বলে বাসায় ফিরে আসার পর প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। সেই সঙ্গে গলাব্যথাসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। সোমবার রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজের সঙ্গে যোগাযোগ করার পর তিনি একজন স্বাস্থ্যকর্মীকে বাসায় পাঠিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। মঙ্গলবার পিসিআর ল্যাবে পরীক্ষা করার পর তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

বর্তমানে চিকিৎসক অধ্যাপক ডা. সমীর কুমার তালুকদারের তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন সাংবাদিক বাদল। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী