দেওয়ানগঞ্জে দুই মাথাওয়ালা মহিষ শাবকের জন্ম

জামালপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২০, ১৬:৪৬আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২১:১৯

দেওয়ানগঞ্জে জন্ম নেওয়া দুই মাথাওয়ালা মহিষ শাবক দেওয়ানগঞ্জে চরআমখাওয়া ইউনিয়নের উত্তর মুকিরচর গ্রামে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মহিষের দুই মাথাওয়ালা এক শাবক জন্ম নিয়েছে। এলাকাবাসী জানায়, উত্তর মুকিরচর গ্রামের ফুলচাঁন মণ্ডলের নিজ পালের একটি মহিষ দুই মাথাওয়ালা এ বাচ্চা প্রসব করে।

বাচ্চাটির চারটি চোখ, চারটি কান, চারটি পা, দুই মুখ, দুই মাথা ও একটি লেজসহ জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হলেও কিছুক্ষণ পরেই সেটি মারা যায়।

এদিকে দুই মাথা মহিষের বাচ্চা নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনা জানাজানি হলে আশপাশের এলাকার শত শত মানুষ ফুলচাঁন মণ্ডলের বাড়িতে ভিড় জমায় মহিষের বাচ্চাটি দেখতে। 

দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ বাংলা ট্রিবিউনকে খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর মুকিরচর গ্রামের ফুলচাঁন মণ্ডলের নিজ পালের মহিষের শাবকটি জন্ম নেয়। তবে কিছুক্ষণ পরই সেটি মারা যায়।

জামালপুর জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম উকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের