পানি বেড়ে মধুমতিতে ভাঙন

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ১৭:৪৯আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৭:৫৪

মানিকদাহ ও জালালাবাদ এলাকায় ভাঙন শুরু হয়েছে পানি বৃদ্ধি পেয়ে গোপালগঞ্জে মধুমতি নদী ও মধুমতি বিলরুট চ্যানেলের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার মানিকদাহ ও জালালাবাদ এলাকায় ভাঙন শুরু হওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা।  

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মধুমতি নদীতে পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ও মধুমতি বিলরুট চ্যানেলে পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যা মঙ্গলবার যথাক্রমে বিপৎসীমার ৪০ ও ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিকে, জেলায় বন্যার পানিতে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলার অন্তত ২৫টি গ্রামের তিন সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পাঁচ শতাধিক পরিবার উঁচু এলাকার বিভিন্ন স্কুলে ও রাস্তার পাশে কুঁড়েঘর বানিয়ে আশ্রয় নিয়েছে। এসব এলাকার ছোট-বড় সহস্রাধিক পুকুর বন্যার পানিতে ভেসে গেছে।

ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের সাহায্যের জন্য ৩শ’ মেট্রিক টন চাল এবং শিশু, গো-খাদ্য ও শুকনো খাবারের জন্য ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম