৬ দিনের ছুটি শেষে আখাউড়া স্থলবন্দর দিয়ে রফতানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ১৯:২৫আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৯:২৮

আখাউড়া স্থলবন্দর ঈদুল আজহার ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। গত ছয় দিনের ছুটি শেষে বুধবার (৫ আগস্ট) সকাল থেকে রফতানি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া।

রফতানি শুরুর মধ্য দিয়ে আবারও কর্মমুখর হয়ে উঠেছে স্থলবন্দর। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১২ মার্চ থেকে আখাউড়া আর্ন্তজাতিক স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

ব্যবসায়ী নেতা রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ৩০ জুলাই থেকে বন্দরে ছয় দিনের ছুটি শুরু হয়। ছুটি শেষে বুধবার থেকে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। সকাল থেকে ভোজ্য তেল, সিমেন্ট ও খাদ্যসামগ্রী বোঝাই কয়েকটি ট্রাক ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।

উল্লেখ্য, আখাউড়া বন্দর দিয়ে প্রতিদিন সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, তুলা ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রফতানি হওয়া পণ্য সরবরাহ হয় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
‘গ্যাস নিতেই রাত পার, কখন গাড়ি চালাবো আর কখন ঘুমাবো’
‘গ্যাস নিতেই রাত পার, কখন গাড়ি চালাবো আর কখন ঘুমাবো’
পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পের নামে প্রতারণা, হাইকোর্টে মামলা খারিজ
পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পের নামে প্রতারণা, হাইকোর্টে মামলা খারিজ
দুই ইউএনও’র নজিরবিহীন উদ্যোগ, থামালেন বহুদিনের সংঘাত
দুই ইউএনও’র নজিরবিহীন উদ্যোগ, থামালেন বহুদিনের সংঘাত
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী