ছেলের আন্তর্জাতিক অভিষেকে রোনালদোর আবেগঘন পোস্ট

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, ২৩:১৭আপডেট : ১৩ মে ২০২৫, ২৩:১৭

গত সপ্তাহে জাতীয় দলে প্রথমবার ডাক পান ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। ক্রোয়েশিয়ায় অনূর্ধ্ব-১৫ দলের ভ্লাতকো মারকোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্টে জাপানের বিপক্ষে পর্তুগালের বেঞ্চে ছিলেন রোনালদোর ১৪ বছর বয়সী ছেলে। ৫৪তম মিনিটে বদলি হয়ে মাঠে নামেন তিনি। তার অভিষেকের ম্যাচে পর্তুগাল জিতেছে ৪-১ গোলে। অবশ্য তিনি কোনও গোল করেননি বা বানিয়ে দিতে পারেননি।

তবুও খেলা শেষে ক্রিস্টিয়ানো জুনিয়রের কিংবদন্তি বাবা তাকে নিয়ে আবেগঘন পোস্ট দেন। ছেলেকে নিজের পদাঙ্ক অনুসরণ করতে দেখে আপ্লুত ৪০ বছর বয়সী। মাঠে ছেলের খেলার একটি ছবি পোস্ট করে রোনালদোর পোস্ট, ‘পর্তুগালে তোমার অভিষেকের জন্য অভিনন্দন, বাবা। তোমাকে নিয়ে খুবই গর্বিত।’

বাবার মতোই সাত নম্বর জার্সি পরেছেন রোনালদো জুনিয়র, যেটা পরে ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলেছেন সিআরসেভেন।

গত ফেব্রুয়ারিতে ৪০তম জন্মদিন পালন করা রোনালদো বর্তমানে সৌদি আরবে আল নাসরে খেলছেন। এই মৌসুমে ৩৯ ম্যাচে ৩৩ গোল করে প্রমাণ করেছেন, এখনও ফুরিয়ে যাননি তিনি।

এর আগে রোনালদো বুট তুলে রাখার আগে ছেলের সঙ্গে একই দলে খেলার স্বপ্ন দেখার কথা বলেছিলেন। মঙ্গলবার রোনালদো জুনিয়রের অভিষেক সেই স্বপ্ন পূরণের আভাস দিচ্ছে।

রোনালদো ২০০৩ সালে ১৮ বছর বয়সে প্রথমবার সিনিয়র পর্তুগাল দলের জার্সি পরেন। আগামী বছর ষষ্ঠ বিশ্বকাপে খেলার পথে তিনি। আগামী মাসে ১৫তম জন্মদিন পালন করতে যাওয়া রোনালদো জুনিয়র বাবার স্বপ্ন পূরণ করতে পারবেন কি না, সেটা সময় বলে দেবে। তবে তার অভিষেকের দিনটি ছিল রোনালদোর পরিবারের জন্য বড় উপলক্ষ। সিআরসেভেনের মা মারিয়া দোলোরেস ক্রোয়েশিয়ায় সাইডলাইনে থেকে নাতির খেলা দেখেছেন। ম্যাচ শেষে তাকে জড়িয়েও ধরেন তিনি।

এই বয়সভিত্তিক টুর্নামেন্টে পর্তুগাল পরের দুই ম্যাচ খেলবে গ্রিস ও ইংল্যান্ডের সঙ্গে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী