বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি
০৭ আগস্ট ২০২০, ০৬:৫৫ আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৬:৫৭

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। পাথর আমদানি নির্ভর এই বন্দরে ট্রাক প্রবেশে সময় নির্ধারিত থাকায় লোকসানের অভিযোগ তুলে ভারতীয় রফতানিকারকরা পাথর রফতানি বন্ধ করে দিয়েছে। গত ৫ আগস্ট থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, করোনা পরিস্থিতির আগে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পাথরের ট্রাক প্রবেশ করতে পারতো। তবে করোনা পরিস্থিতির কারণে দুপুর ১২টার পর্যন্ত পাথর বোঝাই ট্রাক প্রবেশের সময়সীমা নির্ধারণ করা হয়। এছাড়া জেলা প্রশাসন থেকে মাত্র ১০০ ট্রাক পাথর আমদানি করারও নির্দেশনা দেওয়া হয়। এ কারণে পাথর রফতানিতে আগ্রহ হারাচ্ছে ভারতীয় রফতানিকারকরা।

ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট ওয়েলফেয়ার আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামির বাদশা জানান, বাংলাদেশের স্থলবন্দরে ভারতীয় ট্রাক প্রবেশের সময়সীমা পুনর্নির্ধারণ এবং ট্রাকের সংখ্যা নির্ধারণ বাতিল না হওয়া পর্যন্ত পাথর রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য বন্দরের মতো বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি সময়সীমা নতুন করে নির্ধারণ না করলে পাথর রফতানিকারকরা রফতানির ব্যাপারে অনীহা প্রকাশ করছে বলেও জানান তিনি।

বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, বাংলাবান্ধা স্থলবন্দরটি পাথর নির্ভর। পাথর আমদানির ওপর এখানকার ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাই জড়িত। সরকার কোটি কোটি টাকার রাজস্বও পায়। কিন্তু সময় নির্ধারণ করায় ভারতীয়রা পাথর রফতানি বন্ধ করে দিয়েছে।

পঞ্চগড় আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, দেশের বিভিন্ন স্থলবন্দরে ট্রাক প্রবেশের সময়সীমা ৪টা পর্যন্ত থাকলেও বাংলাবান্ধায় সময়সীমা দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময় না পাল্টানোয় লোকসানের কারণ দেখিয়ে ভারতীয় ব্যবসায়ীরা পাথর রফতানি কার্যক্রম বন্ধ রেখেছে। বিষয়টি জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঈদের ছুটি শেষে গত ৫ আগস্ট থেকে বন্দরে আমদানি রফতানি চালু হয়েছে। পাথর বাদ দিয়ে বাকি সব পণ্য আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হার্ট অ্যাটাকের আগে নারীদের শরীরে দেখা দিতে পারে যেসব সংকেত
হার্ট অ্যাটাকের আগে নারীদের শরীরে দেখা দিতে পারে যেসব সংকেত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আসিফ মাহমুদের
রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আসিফ মাহমুদের
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী