নৌকা চালাতে গিয়ে বিদ্যুতের তারের স্পর্শে মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ আগস্ট ২০২০, ১৯:৪৩আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৯:৪৩

টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে ইঞ্জিনচালিত নৌকা চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন সরকার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকালে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বাসাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ সাজ্জাদ হোসেন আলাল এই তথ্যটি নিশ্চিত করেছেন।

শিপন বাসাইল পূর্বপাড়ার মৃত পূণ্য সরকারের ছেলে। তিনি মাটি কাটার শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শিপন মাটির কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ঘাটে রাখার জন্য যাচ্ছিলেন। এসময় নৌকা নিয়ে গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে থাকা বিদ্যুতের তারের সঙ্গে শিপনের স্পর্শ লাগে। এই ঘটনায় তিনি নৌকা থেকে পড়ে যান। এসময় নৌকায় থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী