সারোয়ার তুষারের পড়াশোনার ব্যবস্থা করতে চান রাশেদ খাঁন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৬, ০৩:৩১আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৩:৩৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের পড়াশোনার ব্যবস্থা করে দিতে চান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

রাশেদ খাঁন বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) থেকে অনার্স পাস করতে না পারা ‘ড্রপ আউট সারোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে! কেন সে ড্রপ আউট আমি বলবো না, আপনারা বুঝে নেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে বিবিএ পড়েছি। এমবিএ ফাইনাল সেমিস্টারের সময় আমার হাতে অপশন ছিল কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বা পড়ার টেবিলে ফিরে যাওয়া। আমি দ্বিতীয়টা বেছে নিয়েছি এবং পরে রাজনীতিতে মনোযোগ দিয়েছি। 

রাশেদ খাঁনের স্ট্যাটাস

তিনি বলেন, কিন্তু সারোয়ার তুষার কেন কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও চাকরির পরীক্ষা দিলো না? ও সরি! তার তো কেরানির চাকরির পরীক্ষা দেওয়ার মতোও সার্টিফিকেট ছিল না।

তিনি আরও বলেন, ড্রপ আউট সারোয়ার তুষার যদি আবারও অনার্স পড়তে চায়, আমি তার পড়াশোনার ব্যবস্থা করে দেবো। অন্তত লাগালাগির পেছনে সময় ব্যয় না করে পড়াশোনা করে মানুষ হোক। সারোয়ার তুষাররা মানুষ না হলে এনসিপিতে কোন মা-বোন নিরাপদ নয়!

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
সরকার উল্টো পথে হাঁটছে: আখতার হোসেন
‘আ.লীগ নিষিদ্ধ করেছে, বিএনপিও মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে?’
সর্বশেষ খবর
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে শুঁটকি পল্লি, কোটি টাকার ক্ষতি
ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে শুঁটকি পল্লি, কোটি টাকার ক্ষতি
বিদ্যালয়ে শিক্ষককে পিটিয়ে ছয় ঘণ্টা অবরুদ্ধ, পরে হাসপাতালে ভর্তি
বিদ্যালয়ে শিক্ষককে পিটিয়ে ছয় ঘণ্টা অবরুদ্ধ, পরে হাসপাতালে ভর্তি
বাবুলের সঙ্গে কেউ সংশ্লিষ্ট কি না বের করার চেষ্টা করছে পুলিশ
সিলেটে ট্রিপল মার্ডার বাবুলের সঙ্গে কেউ সংশ্লিষ্ট কি না বের করার চেষ্টা করছে পুলিশ
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য