‘সিনহা হত্যাকাণ্ডে জড়িত নই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র’

কক্সবাজার প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ১৯:২৫আপডেট : ১০ আগস্ট ২০২০, ২০:২০

কক্সবাজারে অভিনেতা ইলিয়াস কোবরার সংবাদ সম্মেলন কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডে জড়িত নন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিনেতা ইলিয়াস কোবরা। ওই হত্যাকাণ্ডের ঘটনায় তাকে জড়িত করে একটি গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার কারণে রবিবার (১০ আগস্ট) এ সংবাদ সম্মেলন করেছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ‘ওই ঘটনায় তিনি জড়িত নন। এমনকি সিনহার সঙ্গে তার পরিচয় ছিল না, ওসি প্রদীপের সঙ্গেও তার কোনও ঘনিষ্ঠতা ছিল না।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি টেকনাফের নোয়াখালিয়া পাড়ায় তার কোনও বাগানবাড়ি নেই বলেও দাবি করেন এবং মানহানি ও অপপ্রচারের অভিযোগে তিনি একটি জাতীয় পত্রিকা ও রিপোর্টারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
ইলিয়াস কোবরা আশঙ্কা প্রকাশ করে বলেন, তার এলাকার একটি মসজিদ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে।

গত ৩১ জুলাই ইলিয়াস কোবরা তার বাগানবাড়ি দেখানোর জন্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে টেকনাফের নোয়াখালিয়া পাড়ায় আমন্ত্রণ করে নিয়ে গিয়ে সেখানে রেখেছিলেন বলে গণমাধ্যমে খবর আসে। তবে সংবাদ সম্মেলনে এ তথ্য অস্বীকার করেন ইলিয়াস কোবরা।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরি ফিরে পাচ্ছেন টিপকাণ্ডে বরখাস্ত সেই কনস্টেবল
চাকরি ফিরে পাচ্ছেন টিপকাণ্ডে বরখাস্ত সেই কনস্টেবল
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন