প্রাইভেটকার কিনে নিয়মিত গরু চুরি!

বরিশাল প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ২০:০৬ আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:১১

জব্দ করা প্রাইভেটকার ও চুরি করা গরুসহ মিজান (গোল চিহ্নিত) বরিশালের উজিরপুর উপজেলার সাজু পাম্পের সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে গরু চুরি করে প্রাইভেটকারে তুলে পালানোর সময় এক চোরকে আটক করেছে পুলিশ। এ সময় চোরের সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যায়। কারের ভেতর থেকে উদ্ধার করা হয় চোরাইকৃত একটি গরু।

সোমবার (১০ আগস্ট) সকালে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, গরু চুরি করতেই তিন বছর আগে কারটি কেনে মিজান। সে নিয়মিত গরু চুরি করে আসছিল। এ ঘটনায় সোমবার দুপুরে চুরি হওয়া গরুর মালিক উজিরপুরের জয়শ্রী এলাকার ওমর আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযানে থাকা উজিরপুর থানার এস আই মো. জাফর জানান, প্রাইভেটকারটি বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে থামানোর সংকেত দেওয়া হয়। চালক কার না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে সাজু পাম্পের সড়কে ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হলে সেখানে কারটি থামিয়ে মিজানুরকে আটক করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয় চুরি করা গরু।

ওসি জিয়াউল আহসান জানান, জিজ্ঞাসাবাদে মিজানুর জানিয়েছে প্রাইভেটকারে করে ১০/১২টি গরু চুরি করেছে সে। মিজানুর দিনের বেলায় প্রাইভেটকার নিয়ে ঘুরে ঘুরে সড়কের পাশে কোন বাড়িতে গরু পালন করে তা দেখে রাখে। রাতে সুযোগ বুঝে ওই গরুর পা বেঁধে প্রাইভেটকারে তুলে সটকে পড়তো। এ ঘটনায় মিজানুর ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে গরু চুরি করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা আছে। এ কাজে তাকে সহায়তার জন্য দুই জন সহযোগী রয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির