বাস থেকে নেমে পিকআপ চাপায় বৃদ্ধ নিহত

বরিশাল প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ১৫:১৯আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৫:২২

বরিশাল

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার পিকআপের চাপায় ফারুক মিস্ত্রি (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় পিকআপ-চালক মিণ্টু মোল্লাকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নিহত ফারুক ভোলার দৌলতখান এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী।

নিহতের সঙ্গে থাকা স্ত্রী হনুফা বেগম জানান, মঙ্গলবার সকালে রাজবাড়ি মেয়ের বাড়ি থেকে সপ্তবর্ণা নামের যাত্রীবাহী বাসযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তার স্বামী ফারুকের টয়লেটের বেগ আসে। এসময় চালক বাস দাঁড় করান। সেখান থেকে সাজু পাম্পের টয়লেটে যাওয়ার জন্য সড়ক পারাপারের সময় পিকআপ চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে থাকা হাইওয়ে থানার এসআই নিত্যরঞ্জন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপটি চালকসহ আটক করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম