ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী চেয়ে সালমান এফ রহমানসহ কয়েকজনের আবেদন নাকচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৬, ২৩:৫৪ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২৩:৫৪

চব্বিশের জুলাই আন্দোলন এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষে বিদেশি দিয়ে মামলা পরিচালনার আবেদনে সাড়া দেয়নি বার কাউন্সিল। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার কাউন্সিল সূত্র। বার কাউন্সিল চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে সভায় সদস্যরা উপস্থিত ছিলেন। 

দেশের কোনও আদালতে বিদেশি আইনজীবী দিয়ে মামলা পরিচালনার জন্য বার কাউন্সিলের অনুমতি নিতে হয়। সে অনুযায়ী আসামিরা বার কাউন্সিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর আবেদন করেছেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংবাদিক ফারজানা রুপাসহ অন্তত ৫ জন আসামি বিদেশি আইনজীবীর অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১১ নম্বর ধারার ৮ উপধারায় বলা আছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা কিছুই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল কোনো বিদেশি আইনজীবীকে মামলা পরিচালনার অনুমতি দিতে পারবে। বার কাউন্সিল যুক্তিসংগত কোনো কারণ ছাড়া এই অনুমতি প্রদান আটকে রাখবে না।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ (আইন), ১৯৭৩–এর আওতায় ২০১০ সালের ২৫ মার্চ প্রথমে ট্রাইব্যুনাল গঠন করা হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে তখন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচার করা হয়। সে সময় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছিল। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষেও বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছিল। তবে তখনকার বার কাউন্সিল বিদেশি আইনজীবী নিয়োগের কোনো আবেদনে সাড়া দেয়নি।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
‘আমি হতাশ’, বললেন হানিফের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী
মানবতাবিরোধী অপরাধ লক্ষ্মীপুরে ৫ ও বানিয়াচংয়ে ৮ জনকে হত্যায় ২ প্রতিবেদন প্রস্তুত
হানিফসহ ৪ আ.লীগ নেতার অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, বিক্রি করে যাদের দিতে বললো
সর্বশেষ খবর
পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা
পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন
ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন
ফেসবুক আইডি ফিরে পেয়ে ফারুকী বললেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক’
ফেসবুক আইডি ফিরে পেয়ে ফারুকী বললেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক’
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা