উদ্বোধনেই শেষ ঝিনাইদহের ‘কৃষক বাজার’র কার্যক্রম

ঝিনাইদহ প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ১৭:১৮আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৮:০৫

উদ্বোধনেই শেষ ঝিনাইদহের ‘কৃষক বাজার’র কার্যক্রম নিরাপদ সবজি সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ও কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষি বিপনণ অধিদফতর সারা দেশে ‘কৃষক বাজার’ চালু করেছে। এরই অংশ হিসেবে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলায় গত ২৮ জুলাই উদ্বোধন হয় কৃষক বাজার। তবে অভিযোগ উঠেছে বাজার উেদোবধনের পর আর একদিনের জন্যও বাজারের কার্যক্রম চালু থাকেনি।

জানা গেছে, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় এ বাজারের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করার কথা জেলা কৃষি বিপনণ অধিদফতরের। তবে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ফিতা কেটে বাজর উদ্বোধনের পর সেটি আর একদিনের জন্যও চালু হয়নি।

উদ্বোধনেই শেষ ঝিনাইদহের ‘কৃষক বাজার’র কার্যক্রম সরকারি তথ্য মতে সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষক প্রতি সোম ও মঙ্গলবার সকাল ৭ টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাদের জমিতে উৎপাদিত সবজি কৃষক বাজারে সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করার কথা। তবে সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে বাজারে কৃষক আসছেন না বলে অভিযোগ উঠেছে।

নতুন হাটখোলার বাজারের ঠিকাদার মোকাদ্দেস হোসেন বলেন, ওইদিন উদ্বোধনের পর আর একদিনও বাজার চালু হয়নি। বাজারে কোনও কৃষক আসেনি বা বাজার চালুর বিষয়ে কোনও কর্মকাণ্ড চোখে পড়েনি।

উদ্বোধনেই শেষ ঝিনাইদহের ‘কৃষক বাজার’র কার্যক্রম এলাকার সচেতন মহল বলছে, জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খানের দায়িত্বে থাকলেও তার অবহেলার কারণে বাজার আলোর মুখ দেখেনি। ভবিষ্যতে স্থায়ী অবকাঠানো নির্মাণ করে কৃষক বাজার চালুর কথা ভাবছে সরকার। কিন্তু ঝিনাইদহে যেন উদ্বোধনেই শেষ হয়েছে বাজারের কার্যক্রম।

এ বিষয়ে জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান ঈদ আর ধান চাষের দোহাই দিয়ে বলেন, ঈদের কারণে বাজারে কৃষক আসায় কিছুটা সমস্যা হয়েছে। এছাড়া কৃষক এখন চাষে ব্যস্ত রয়েছে। তাছাড়া সবজির উৎপাদন এখন কম, তাই বাজারে কৃষক আসছে না। কয়েকদিনের মধ্যেই তা চালু করা হবে বলে জানান তিনি।

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী