বাবাকে আনতে গিয়ে নৌকা ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ১৪:৪২আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৪:৫২

বগুড়া

বাবাকে নদীর ওপার থেকে আনতে গিয়ে বগুড়ার ধুনটে নৌকা ডুবে রাশেদুল ইসলাম (১৭) নামে একজন বাক প্রতিবন্ধী কিশোর মারা গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার নিমগাছির নান্দিয়ারপাড়া গ্রামে বাড়ির পাশে বাঙালি নদীতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা নদীতে জাল ফেলে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে তার লাশ উদ্ধার করেছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাক প্রতিবন্ধী রাশেদুল ইসলাম নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের মিণ্টু মিয়ার ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে বাঙালি নদীর শাখার ঘাটে নৌকা থাকলেও মাঝি ছিল না। রাশেদুল তার বাবা মিণ্টু মিয়াকে নদীর ওপার থেকে আনতে নিজেই নৌকা চালিয়ে যাচ্ছিলো। মাঝ নদীতে গেলে প্রবল স্রোতে হঠাৎ নৌকাটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে সাঁতার না জানা রাশেদুল তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। মিণ্টু মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে জাল ফেলে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় লাশটি উদ্ধার করে।

ওসি কৃপা সিন্ধু বালা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। কারও কোনও অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের