পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ১৮:৩৮আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৮:৩৮

মৃত শিশুদের একজন নোয়াখালীর চাটখিলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। বুধবার (১২ আগস্ট) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মৃত শিশুরা হলো– পৌর এলাকার ২নং ওয়ার্ড সুন্দলপুর এলাকার এলাকার একই বাড়ির গুলজার হোসেনের ছেলে আব্দুল মাজেদ (৬) এবং হাফেজ আহমদের মেয়ে হুমায়রা আক্তার (৪)।

স্থানীয়রা জানান, মাজেদ ও হুমায়রা বাড়ির আঙিনায় খেলা করছিল। দুপুরের পর থেকে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে, ঘরের পাশে পুকুরের পানিতে দুজনের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন তারা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের