বরিশালে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ১৯:১০আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৯:১২

বরিশাল বরিশালের উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশু হলো মাওলানা মহিবুল্লাহর ২ বছর ৩ মাস বয়সী ছেলে আয়নামুল এবং এখতিয়ার হাওলাদারের ছেলে ইশরাক হাওলাদার (৩)।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উজিরপুর হাসপাতালের চিকিৎসক জান্নাত আরা ওই দুই পরিবারের স্বজনদের বরাত দিয়ে জানান, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চাউলাহার গ্রামের শিশু আয়নামুল সকলের অগোচরে পুকুরে পড়ে যায়। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, এর কিছুক্ষণ পর আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের শিশু ইশরাককে তার পরিবার হাসপাতালে নিয়ে আসে। সেও পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের