করোনা উপসর্গ নিয়ে নাটোরের পুলিশ কর্মকর্তা ও দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

নাটোর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, ১৮:০২আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৮:১১

নাটোর করোনা উপসর্গ নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) ও সড়ক দুর্ঘটনায় এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। নিহত ওসি (তদন্ত) সুমন আলীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবপুরে। অন্যেদিকে দুর্ঘটনায় নিহত মোতালেব হোসেন (৪৮) সদর উপজেলার লালমনিপুরে চাঁদ হোসেনের ছেলে ও বড়হরিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, ওসি (তদন্ত) সুমন আলী (৪০) শ্বাসকস্টজনিত করোনা উপসর্গ নিয়ে অসুস্থ বোধ করলে ২ আগস্ট তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। সেখানে নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসলেও ৫ আগস্ট সিটিস্ক্যান রিপোর্টে তার ক্ষতিগ্রস্ত ফুসফুসে করোনা উপসর্গ থাকার বিষয়টি উল্লেখ করা হয়। ৬ আগস্ট তাকে আইসিইউতে এবং ৮ আগস্ট থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার রাত ১টা ৩৭ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

অন্যদিকে সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ও গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোতালেব ব্যবসায়িক কাজ শেষে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি নাটোরের লালমনিপুর গ্রামে ফিরছিলেন। পথে ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই মোতালেব হোসেনের মৃত্যু হয়।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম