গাজীপুরে পিকআপ উল্টে দু'ফেরিওয়ালা নিহত

গাজীপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২০, ১৮:১৫আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৮:১৭

গাজীপুর

গাজীপুরে পিকআপ উল্টে আনোয়ার হোসেন (৩২) ও আমির হোসেন (৩০)  নামে দুই ফেরিওয়ালা নিহত হয়েছেন। আনোয়ার নেত্রকোনার কমলাকান্দা উপজেলার মহিষাসুরা গ্রামের সাকের আলীর ছেলে এবং আমির দুর্গাপুর উপজেলার সারিয়ার মাসকান্দা গ্রামের মিয়াজ আলীর ছেলে। রবিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মশিউর রহমান জানান, গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে দু'ফেরিওয়ালা আনোয়ার হোসেন ও আমির হোসেন শ্রীপুরের মাওনা যাওয়ার উদ্দেশ্যে পিকআপে ওঠে। রাজেন্দ্রপুর এলাকায় পিকআপটি পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক বিভাজকের সঙ্গে পিকআপটি ধাক্কা লেগে উল্টে যায়।  এতে আনোয়ার হোসেন ও আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতদের লাশ উদ্ধার এবং পিকআপটি আটক করে। 

পুলিশের ওই কর্মকর্তা জানান, ওই দুই ব্যক্তি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ভাড়া বাসায় থাকতো। তারা ফেরি করে কাপড়সহ বিভিন্ন জিনিস বিক্রি করতো।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত