থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছাবার্তায় রাজনৈতিক প্রতিপক্ষ ও অভিবাসীদের ওপর চড়াও ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ছুটির দিন থ্যাংকসগিভিংয়েও রাজনৈতিক আক্রমণ থেকে বিরত থাকেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ছুটির শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় উদারপন্থী, অভিবাসী ও একটি কেন্দ্রীয় সরকারি সংস্থার সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে সোমালি বংশোদ্ভূতদের একটি বড় অংশকে বেকার ও অপরাধী হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ৪৬১ শব্দের এক পোস্টে ট্রাম্প এসব মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, ‘যারা আমাদের দেশকে উগ্র বামপন্থার দিকে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমি থ্যাংকসগিভিংয়ের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই’।

ছুটির শুভেচ্ছাবার্তায় ট্রাম্প নিজের সরকারের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য জালিয়াতির অভিযোগ তোলেন। নাম উল্লেখ না করে কিছু ব্যক্তি মুসলিম ধর্মীয় আইন বাস্তবায়ন এবং ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক পুনর্বণ্টনের চেষ্টা করছেন বলেও সতর্ক করেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক অভিবাসী ও সোমালি বংশোদ্ভূতদের বেকার কিংবা অপরাধী হিসেবে বর্ণনা করেন ট্রাম্প।

তবে এসব অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেননি মার্কিন প্রেসিডেন্ট। তার কিছু বক্তব্য দীর্ঘদিন ধরে প্রচার করে আসা রাজনৈতিক দাবিরই পুনরাবৃত্তি। এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরোর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনও সাড়া পাওয়া যায়নি।

এদিকে হোয়াইট হাউসের সংস্কারকাজেরও পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। এসব প্রকল্প নিয়ে সাংবাদিক ও সাধারণ মানুষ ভুল বুঝেছেন বলে মন্তব্য করেন তিনি।

/এএস/ 
সম্পর্কিত
ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান
ইসলামাবাদে বসছে মক্কা জোটের বৈঠক
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বিভ্রাট, বাতিল শত শত ফ্লাইট
সর্বশেষ খবর
ইজিবাইকে পাচার হচ্ছিল ৫৮ বস্তা সরকারি চাল, আটক ৩ চালক
ইজিবাইকে পাচার হচ্ছিল ৫৮ বস্তা সরকারি চাল, আটক ৩ চালক
পোশাক খাতের সংকট কি শ্রমিকের মজুরি, না অন্য কিছু?
পোশাক খাতের সংকট কি শ্রমিকের মজুরি, না অন্য কিছু?
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন