খালি বাড়িতে মিললো ৯ ককটেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ২১:০৩ আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:১৮

উদ্ধার হওয়া ককটেল নিষ্ক্রিয় করছে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি খালি বাড়ি থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৯টি ককটেল সদৃশ বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল বিভাগের সদস্যরা। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের আবুল কাশেম মিয়ার পরিত্যক্ত বাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ সদস্যরা আইয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের আবুল কাশেম মিয়ার পরিত্যক্ত বাড়ি যান। সেখানে বস্তায় মোড়ানো ককটেল সদৃশ বেশ কয়েকটি বোমা পরে থাকতে দেখেন তারা। বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানানো হয়। পরে ঢাকা থেকে বিকাল ৫টার দিকে ইন্সপেক্টর আজিজুল হকের নেতৃত্বে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল বিভাগের সদস্যরা ঘটনাস্থলে এসে ককটেল সদৃশ বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। ককটেলগুলো নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে উঠে।

উদ্ধার হওয়া ককটেল নিষ্ক্রিয় করছে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ওসি সালাউদ্দিন আরও জানান, কে বা কারা বোমাগুলো রেখেছিলো তা খতিয়ে দেখা হচ্ছে। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ধন্যবাদ লিও’: মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমার, রোনালদিনিয়ো ও সুয়ারেসদের 
‘ধন্যবাদ লিও’: মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমার, রোনালদিনিয়ো ও সুয়ারেসদের 
লন্ডনে বৃহস্পতিবার তৌফিক ইমরোজ খালিদীর জানাজা
লন্ডনে বৃহস্পতিবার তৌফিক ইমরোজ খালিদীর জানাজা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
ইলিশ অভিযানের আগে জেলেদের হুমকি, আতঙ্কে মৎস্য কর্মকর্তারা
ইলিশ অভিযানের আগে জেলেদের হুমকি, আতঙ্কে মৎস্য কর্মকর্তারা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই