কেসিসির প্রকল্পে কোনও মানহীন মালামাল ব্যবহার নয়: মেয়র

খুলনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ২৩:৪৭ আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২৩:৫৬

কেসিসির প্রকল্পে কোনও মানহীন মালামাল ব্যবহার নয়: মেয়র খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) চলমান ৬শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঠিকাদারদের উদ্দেশে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘প্রকল্পে কোনও মানহীন মালামাল ব্যবহার করবেন না। নির্মাণ কাজে ব্যবহৃত সব সামগ্রীর মান যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে। মানসম্পন্ন বিবেচিত হলেই কেবলমাত্র সেগুলো ব্যবহার করা হবে।’

এসময় তিনি বিএমডিএফ’র চলমান কাজ দ্রুতগতিতে শেষ করার জোর তাগাদা দেন। এছাড়া খালিশপুর লাল হাসপাতাল সড়কের দখলদার উচ্ছেদ করে ড্রেন ও সড়কের কাজ দ্রুত শেষ করারও নির্দেশনা দেন মেয়র।

সিটি মেয়র বিকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ‘খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিতের আহ্বান জানান। 

প্রকল্পের পরামর্শক সংস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক মো. রোকনুজ্জামান, অধ্যাপক ড. কাজী এ বি এম মহীউদ্দিন, কেসিসির প্রধান প্রকৌশলী মো. এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, সহকারী প্রকৌশলী শেখ মোহম্মদ হোসেন, শেখ মো. মাসুদ করিম, কেসিসি ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. তসলিম আহমেদ আশাসহ কেসিসির উপ সহকারী প্রকৌশলী ও ঠিকাদাররা সভায় উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক