কলেজের জায়গা দখল ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারী নারী কাউন্সিলর গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ১৮:০৬আপডেট : ২০ আগস্ট ২০২০, ২০:৩৩




হামলার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ ও সড়ক অবরোধ ফুলবাড়ী সরকারি কলেজের জায়গা অবৈধভাবে দখল ও ঘটনার প্রতিবাদ করায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালানো নারী কাউন্সিলর রোকেয়া বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজবাড়ী থেকে ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার রোকেয়া বেগম ফুলবাড়ী পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও সুজাপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

এরআগে, গত বুধবার সকালে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন ওই নারী কাউন্সিলর ও তার সহযোগীরা। এ কাজে বাঁধা দিলে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালান কাউন্সিলরসহ তার দল। এতে আহত হন কলেজের দর্শন বিভাগের প্রভাষক এরশাদ হোসেন ও কলেজের ৯ শিক্ষার্থী।

ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলবাড়ী-ঢাকা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করেন। পরে ফুলবাড়ী থানা পুলিশ হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

কাউন্সিলর রোকেয়া বেগম এ ঘটনায় কাউন্সিলর রোকেয়া বেগমসহ চার জনকে আসামি করে কলেজের ভেতর অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাঁধা প্রদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, মারপিট ও জখম আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নজমুল হক।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, ফুলবাড়ী সরকারি কলেজের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঁধা দিলে রোকেয়া বেগম ও তার দল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে কলেজের এক শিক্ষক ও ৯ শিক্ষার্থী আহত হন। হামলার ঘটনায় থানায় চার জনকে আসামি করে মামলা দায়ের করেন কলেজের অধ্যক্ষ। মামলার পর রোকেয়া বেগমকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আরও পড়ুন:
কলেজের জায়গা দখলে বাধা, শিক্ষক-শিক্ষার্থীর ওপর কাউন্সিলরের লোকজনের হামলা

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী