করোনামুক্ত হলেন এমপি রমেশ চন্দ্র সেন ও তার স্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ২৩:১৪ আপডেট : ২০ আগস্ট ২০২০, ২৩:২০

এমপি রমেশ চন্দ্র সেন ও স্ত্রী অঞ্জলি সেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি রমেশ চন্দ্র সেন ও তার স্ত্রী অঞ্জলি সেনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ফল এসেছে। প্রায় দুই সপ্তাহ আগে পরীক্ষায় তাদের পজিটিভ ফল আসে। পরে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আসা নমুনা পরীক্ষায় তাদের ফল নেগেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার।

রমেশ চন্দ্র সেন সাবেক পানিসম্পদ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। গত ৫ আগস্ট রমেশ চন্দ্র সেন এবং ৭ আগস্ট তার স্ত্রী অঞ্জলি সেনের করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার বলেন, ঠাকুরগাঁও শহরের কলেজপাড়ার বাড়িতেই এমপি ও তার স্ত্রীর চিকিৎসা চলছিলো।

সিভিল সার্জন আরও জানান, বৃহস্পতিবার জেলায় নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় চার জন, বালিয়াডাঙ্গী উপজেলায় পাঁচ জন, পীরগঞ্জ উপজেলায় তিন জন, রাণীশংকৈল উপজেলায় ছয় জন ছিলেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯৪ জন এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৩ জন।

এমপি রমেশ চন্দ্র সেন অসুস্থ থাকাকালে যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ভয় নয়, স্বাস্থ্যবিধি মেনে করোনাকে পরাস্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর