সংসদ সদস্য দবিরুল করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ১০:৪৪আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১০:৪৪

দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে সাত বার নির্বাচিত সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলহাজ দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  রবিবার (২৪ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার।    

এদিনে জেলায় নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জন। তাদের মধ্যে ৪৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং জেলায় সর্বমোট মারা গেছেন ১৪ জন।

সিভিল সার্জন জানান, গত ২১ আগস্ট করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে সংসদ সদস্য দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

রবিবার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে এমপিসহ আরও ১৬ জনের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়। তাদের মধ্যে সদর উপজেলার তিনজন, বালিয়াডাঙ্গী উপজেলার সাত জন, পীরগঞ্জ উপজেলার তিন জন, হরিপুর উপজেলার একজন ও রাণীশংকৈল উপজেলার দুই জন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, প্রবীণ এই সংসদ সদস্য নিজ বাড়ি বালিয়াডাঙ্গীতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। তিনি  দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়