মিরাজের বিশ্বাস পেয়ে ভালো কিছু করেছেন তানভীর

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ১০:০৬আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১০:০৬

অধিনায়কের উৎসাহব্যঞ্জক কথা এবং আসল বোলিং অ্যাকশনে ফিরে তানভীর ইসলাম ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে ঝলক দেখালেন। শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩৯ রান দিয়ে নিলেন পাঁচ উইকেট। ১৬ রানে জিতে সিরিজে সমতা ফেরানোর ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড়। 

এই ফরম্যাটে আট ম্যাচের জয়খরাও কাটিয়েছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ২৪৮ রান করার পর তানভীর দুর্দান্ত অবদান রাখেন বল হাতে। যদিও পাওয়ার প্লেতে তার বোলিং বাজে হয়েছিল। এক ওভারে কুশল মেন্ডিস তাকে দুটি চার ও এক ছয় মেরে ১৭ রান তুলে বাংলাদেশকে চাপে ফেলেছিলেন।

তানভীর জানালেন, কীভাবে ঘুরে দাঁড়ালেন তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে এই স্পিনার বললেন, ‘প্রথম দুই ওভারে যখন ২২ রান দিলাম, অধিনায়ক আমার পাশে এসে বললো, তানভীর, বোলাররাই মার খায়, তুই পারবি। আমি তোকে একটা বিশ্বাস দিলাম, তুই সর্বোচ্চ চেষ্টা কর। তোর ডিফেন্সিভ বোলিংয়ের কোনও প্রয়োজন নাই। তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। ক্যাপ্টেনের কথা মতো, ইনশাআল্লাহ চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে।’

আগে ব্যাট করে ২৪৯ রানের লক্ষ্য দেওয়ার পর বাংলাদেশের বিশ্বাস ছিল, তারা শ্রীলঙ্কাকে আটকে ফেলতে পারবে। তারা সফল। ২৩২ রানেই স্বাগতিকদের অলআউট করেছে তারা। তানভীর বলেছেন, ‘প্রথম আমরা যখন রানটা করছিলাম, ক্যাপ্টেন এবং আরও ম্যানেজমেন্ট যারা ছিল, সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো। কারণ আমরা যদি এরকমভাবে উইকেট আমাদের পড়ে যায়, এত কম রানে ইনশাআল্লাহ আমরা আমাদের সবার ভেতরে সেই বিশ্বাসটা, ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিয়েছে যে আমরাও পারবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস