কুমিল্লার বিনোদন কেন্দ্র খুলছে ১ সেপ্টেম্বর

কুমিল্লা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ১৭:১২আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৭:২৫

কুমিল্লা কুমিল্লার সব বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই সবার মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করবে। বিনোদন কেন্দ্র ও পার্কসহ জনসমাগম স্থানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে জেলা প্রশাসনের মনিটরিং টিম কাজ করবে।

কুমিল্লার বিনোদন কেন্দ্র খুলছে ১ সেপ্টেম্বর সভা শেষে জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এ তথ্য জানান।

সভায় কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী