বগুড়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা

বগুড়া প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ২৩:৩৩আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৩:১৩

বগুড়ায় এই যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তরা নাহিদ (২০) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক সাব-ঠিকাদারকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার শাকপালা দক্ষিণপাড়ায় এ নৃশংস ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমবার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি।

এলাকাবাসীর বরাত দিয়ে আমবার হোসেন জানান, শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে নাহিদ পল্লী বিদ্যুৎ সমিতির সাব-ঠিকাদার ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা পাশের শাকপালা দক্ষিণপাড়া এলাকায় তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তবে এলাকাবাসীর অভিযোগ, নাহিদ শাকপালার রাসেল নামে এক ব্যক্তির কাছে টাকা পেতেন। টাকা দেওয়ার নামে রাসেল তাকে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে কুপিয়ে ও গলাকেটে নাহিদকে হত্যা করা হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তনের ধাক্কায় গ্রাম ছাড়ছে মানুষ, কতটা প্রস্তুত শহর?
জলবায়ু পরিবর্তনের ধাক্কায় গ্রাম ছাড়ছে মানুষ, কতটা প্রস্তুত শহর?
কেন বিয়ে করবেন না জানালেন আমিশা প্যাটেল
কেন বিয়ে করবেন না জানালেন আমিশা প্যাটেল
বিশ্বকাপের সেরা ফুটবলার যাচ্ছেন বার্সেলোনায়?
বিশ্বকাপের সেরা ফুটবলার যাচ্ছেন বার্সেলোনায়?
২৫ বছর পূর্তিতে থিম সংয়ের নতুন রূপ আনলো ব্র্যাক ব্যাংক
২৫ বছর পূর্তিতে থিম সংয়ের নতুন রূপ আনলো ব্র্যাক ব্যাংক
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী