সরকারি নির্দেশে পোস্টের রিচ কমালে ব্যবহারকারীকে জানিয়ে দেবে এক্স

প্রযুক্তি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪

মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও স্থানীয় আইন লঙ্ঘনের অভিযোগে অনেক সময় সরকারি নির্দেশ বা আইনি আদেশের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পোস্ট সরিয়ে দেওয়া কিংবা নির্দিষ্ট দেশের ব্যবহারকারীদের কাছে তার দৃশ্যমানতা কমিয়ে দেওয়ার ঘটনা প্রায়ই দেখা যায়। এমন পরিস্থিতিতে পোস্টের রিচ কমার বা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার কারণ সবসময় পোস্টকারীকে স্পষ্ট জানানো হয় না। এবার কোনো দেশের আইন লঙ্ঘনের দায়ে এ ধরনের ব্যবস্থা নেওয়া হলে ব্যবহারকারীকে তা নির্দিষ্ট কারণসহ জানানোর উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)।

এক্স জানিয়েছে, কোনো দেশের স্থানীয় আইন মেনে কোনো অ্যাকাউন্ট বা পোস্টের দৃশ্যমানতা সীমিত করা হলে ‘আন্ডার দ্য হুড’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীকে বিষয়টি জানানো হবে। একই সঙ্গে কোন দেশের অনুরোধে নির্দিষ্ট পোস্ট সীমিত করা হয়েছে এবং কোন পোস্টগুলো এতে প্রভাবিত হয়েছে, তাও জানা যাবে। এর ফলে কোনো পোস্ট কম মানুষের কাছে পৌঁছানোর পেছনে এক্সের নিজস্ব র‍্যাঙ্কিং ব্যবস্থা নাকি সরকারি নির্দেশ কাজ করেছে, তা পোস্টকারীর কাছে স্পষ্ট হবে।

নতুন সুবিধাটি মূলত ‘শ্যাডোব্যান’ নিয়ে দীর্ঘদিনের অভিযোগের সঙ্গে সম্পর্কিত। কোনো পোস্ট বা অ্যাকাউন্টের দৃশ্যমানতা বা রিচ কমে গেলেও ব্যবহারকারীকে কারণ জানানো না হলে সেটিকে সাধারণভাবে শ্যাডোব্যান বলা হয়। এক্সের নতুন ব্যবস্থায় সরকারি নির্দেশে কনটেন্টের প্রচার কমানো হলে সেই তথ্য আলাদাভাবে দেখানো হবে। বিভিন্ন দেশে ঘৃণাত্মক বক্তব্য, সন্ত্রাসবাদ-সম্পর্কিত কনটেন্ট বা নির্বাচনী আইন লঙ্ঘনের মতো কারণে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমকে কনটেন্ট সীমিত করার অনুরোধ করতে পারে। তবে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলোর অভিযোগ, কিছু দেশে এ ধরনের আইন রাজনৈতিক ভিন্নমত দমনের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে।

‘আন্ডার দ্য হুড’ সুবিধাটি গত আগস্টে পরীক্ষামূলকভাবে চালু করে এক্স। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট বা পোস্টে কোনো লেবেল যুক্ত হয়েছে কি না এবং প্ল্যাটফর্মের র‍্যাংকিং ব্যবস্থা পোস্টের দৃশ্যমানতায় প্রভাব ফেলেছে কি না, সে বিষয়ে তথ্য জানতে পারেন। বর্তমানে অন্তত এক বছর ধরে সক্রিয় এবং আগের মাসে কমপক্ষে ১০টি পোস্ট করা অ্যাকাউন্টের ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

তথ্যগুলো সরাসরি অ্যাপে বিস্তারিতভাবে দেখানোর পরিবর্তে জেএসওএন ফাইল হিসেবে ডাউনলোড করা যায়। ফাইলটিতে গত এক মাসে অ্যাকাউন্ট বা পোস্টে যুক্ত লেবেল, স্থানীয় আইনের কারণে কোনো দেশে পোস্টের দৃশ্যমানতা সীমিত করা হলে সংশ্লিষ্ট পোস্ট এবং যে দেশ থেকে এ বিষয়ে আইনি অনুরোধ এসেছে, সেসব তথ্য থাকবে। প্রযুক্তিগত জ্ঞান না থাকলেও এআই চ্যাটবটের সাহায্যে জেএসওএন ফাইলের তথ্য বিশ্লেষণ করে বিষয়টি বোঝা যাবে।

স্বচ্ছতা বাড়াতে এক্স এর আগে ‘ফর ইউ’ ফিডে পোস্ট বাছাই ও সাজানোর অ্যালগরিদমের বড় অংশ উন্মুক্ত করেছে। পাশাপাশি র‍্যাংকিং ব্যবস্থার মাধ্যমে কোনো পোস্টের দৃশ্যমানতায় কীভাবে প্রভাব পড়তে পারে, সে সম্পর্কেও তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নতুন সুবিধার মাধ্যমে সেই স্বচ্ছতার পরিধি আরও বাড়িয়ে সরকারি বা আইনি নির্দেশের কারণে পোস্টের দৃশ্যমানতা সীমিত করার তথ্যও ব্যবহারকারীর কাছে তুলে ধরা হবে।

/ইউএস/
সম্পর্কিত
মানুষের কেন ট্রল করতে ইচ্ছে হয়?
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
সর্বশেষ খবর
দুই মিনিটের ব্রাশেই ত্বকে ফিরবে সতেজতা
দুই মিনিটের ব্রাশেই ত্বকে ফিরবে সতেজতা
মাদক সেবনের অভিযোগে রুয়েটের ৪ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার
মাদক সেবনের অভিযোগে রুয়েটের ৪ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার
বুকারের সংক্ষিপ্ত তালিকায় দুই সাবেক বিজয়ী
বুকারের সংক্ষিপ্ত তালিকায় দুই সাবেক বিজয়ী
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখালেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখালেন তাসকিন
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ