জকিগঞ্জ ও কানাইঘাটে দুই বিদ্রোহী প্রার্থীসহ আ.লীগ থেকে বহিষ্কার ৩

সিলেট প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৫, ১০:১৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১০:১৯

sylhetদলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী মেয়র প্রার্থীসহ তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  বহিষ্কৃতরা হচ্ছেন- জকিগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ ও কানাইঘাটে দলের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান। এছাড়া এই দুই প্রার্থীর বাইরে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামকেও বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

জকিগঞ্জে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী হিসাবে মুক্তিযোদ্ধা কমান্ডার খলিলুর রহমান এবং কানাইঘাটে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র লুৎফুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের দু’জনের বাইরে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুক আহমদ ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন আল মিজান প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। এ অবস্থায় মঙ্গলবার তাদেরকে দল থেকে বহিষ্কার করা হলো।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের