ভারতীয় ওষুধ আনার অভিযোগে বিএসএফের হাতে ট্রাকসহ বাংলাদেশি ড্রাইভার আটক

বেনাপোল প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ২০:৩২আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২০:৩৭

ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে ভারত থেকে অবৈধভাবে ওষুধ আনার অপরাধে বাংলাদেশি একটি ট্রাকসহ ড্রাইভারকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বুধাবার (২৬ আগস্ট) বিকালে তবিবার রহমান ওরফে গেটেকে (৫৫) ভারতের পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্টে আটক করা হয়। আটক তবিবার বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের কালু মোড়লের ছেলে।

একটি সূত্র জানায়, তবিবার রহমান গেটে রফতানিকৃত পণ্যবাহী একটি ট্রাক নিয়ে সকাল ১০টার সময় ভারতে প্রবেশ করে। সে ভারত থেকে পণ্য খালাস করে দেশে ফেরার সময় ওই ট্রাকে (ট্রাক নম্বর ঢাকা মেট্রো- ট- ১৪- ০৪৬৩) করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে আসছিলো। ভারতীয় গেট অতিক্রম করে দেশে আসার সময় বিএসএফ তার ট্রাকটি তল্লাশি করে এবং ট্রাকসহ তাকে আটক করে।

আটক তবিবার ট্রাকসহ বর্তমানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হেফাজতে রয়েছেন। তবিবার রহমান ওই ট্রাকটি বদলি চালাতো।

ওই ট্রাকের আসল চালক শফিকুল ইসলাম বলেন, আমি ঢাকা থেকে পণ্য নিয়ে বেনাপোল এসে ক্লান্ত বোধ করলে বদলি চালক হিসাবে তবিবার রহমান গেটে বলে আমি পণ্য নিয়ে যাবো। এরপর আমি তাকে পণ্যবাহী ট্রাক বুঝিয়ে দেই। সে সকাল ১০ টার সময় ট্রাক নিয়ে ভারতে যায়। পেট্রাপোল বন্দরে মাল খালাস করে দেশে ফেরার সময় ভারতীয় ওষুধসহ বিএসএফ তাকে আটক করে এবং ট্রাকটিসহ তাকে ভারতের হরিদাসপুর ক্যাম্পে নিয়ে গেছে।

স্থানীয়রা জানায়, তবিবর রহমান গেটে দীর্ঘদিন ধরে এভাবে ভারত থেকে অবৈধভাবে ট্রাকে করে ওষুধ বাংলাদেশে নিয়ে আসছিলো।

এ বিষয়ে বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাবের নিকট জানতে চাইলে তিনি বলেন, এরকম কোনও ঘটনা তার জানা নেই।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
নিবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
বাসের দরজায় গলা আটকে গুজরাটে ৭ বছরের শিশুর মৃত্যু
বাসের দরজায় গলা আটকে গুজরাটে ৭ বছরের শিশুর মৃত্যু
রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, কী কী সুবিধা পান
রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, কী কী সুবিধা পান
ঢামেকের পাশ থেকে ১ জনের মরদেহ উদ্ধার
ঢামেকের পাশ থেকে ১ জনের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন