‘অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রেখে করোনা মোকাবিলা করতে হবে’

লালমনিরহাট প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ২১:৪৫আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:৪৫

‘অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রেখে করোনা মোকাবিলা করতে হবে’

'কোভিড-১৯ থেকে বাঁচাতে হলে মানুষকে মাস্ক পরাতে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রেখে করোনা মোকাবিলা করতে হবে। এই করোনার কারণে বৈশ্বিক অর্থনৈতিক যখন মন্দা ভাব পরিলক্ষিত হচ্ছে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ করোনা জয় করেই অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে অবদান রাখছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে। এজন্য আমাদের স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, সিভিল প্রশাসন, ব্যবসায়ী কমিউনিটি, সেনাবাহিনী ও গণমাধ্যমসহ সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।'

বুধবার (২৬ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে বিভিন্ন সেক্টরের ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (লালমনিরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত) মো. মেসবাহুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মতবিনিময় সভায় সরাসরি অংশ গ্রহণের পাশাপাশি অনলাইনে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংবাদকর্মীসহ বিভিন্ন পক্ষের ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।

মতবিনিময় শেষে প্রধান অতিথি মো. মেসবাহুল ইসলাম জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বালারডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত তিস্তা নদীর তীরবর্তী নদী ভাঙা ৬৭টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ত্রাণসামগ্রী প্রদান করেন। এরপর তিনি আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের