১১ কোটি বকেয়া টাকার দাবিতে আখচাষি-কর্মীদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ২২:২৭আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২২:২৯

১১ কোটি বকেয়া টাকার দাবিতে আখচাষি-কর্মীদের বিক্ষোভ

পাবনা সুগার মিলের শ্রমিক কর্মচারীদের ছয় মাসের বেতন-ভাতাসহ আখচাষিদের ১১ কোটি টাকা বকেয়ার পরিশোধের দাবিতে বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত মিল গেটে বিক্ষোভ মিছিল ও পথসমাবেশ করা হয়েছে। এদিকে মিলে ২৪ কোটি টাকা মূল্যের চার হাজার টন চিনি অবিক্রিত থাকায় এই জটিলতা সৃষ্টি হয়েছে এবং চিনি বিক্রি ছাড়া বকেয়া পরিশোধ সম্ভব নয় বলে দাবি করছে মিল কর্তৃপক্ষ।

পাবনা সুগার মিলের টারবাইন অপারেটর ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল সরদার বলেন, 'মিলে নিয়মিত শ্রমিক রয়েছে ৪০০ জন, মৌসুমি শ্রমিক রয়েছে ২০০ জন এবং চুক্তিভিত্তিক শ্রমিক রয়েছে ১০০ জন। শ্রমিক ও কর্মচারীরা টানা ছয় মাস বেতনভাতা পাননি। তাদের বকেয়া এসে দাঁড়িয়েছে ৮ কোটি টাকা। আর যারা এই মিলের চালিকা শক্তি তারা হলেন আখচাষি। অথচ এই আখ চাষিদেরও ৩ কোটি টাকা বকেয়া জমেছে।

বিক্ষোভ মিছিল শেষে পথ সমাবেশে বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী সংগঠনের সভাপতি সাজেদুল ইসলাম শাহীন, সহসভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ও দফতর সম্পাদক মাসুম হোসেন।

আগামী সাতরদিনের মধ্যে বকেয়া পাওনা পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলছেন আন্দোলনকারীরা।

পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন আহমেদ জানান, মিলে ২৪ কোটি টাকার ৪ হাজার টন চিনি অবিক্রি রয়েছে। চিনিগুলো বিক্রির জন্য প্রক্রিয়া চালানো হচ্ছে। চিনি বিক্রি করতে না পারলে শ্রমিক-কর্মচারী ও আখ চাষিদের বিল পরিশোধ করা সম্ভব নয়। এছাড়াও সামনে মৌসুম, কারখানা প্রস্তুত করতে হবে। যে কারণে মজুদ চিনিগুলো বিক্রি করে বকেয়া পরিশোধ করা জরুরি হয়ে পড়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের