দুই চেয়ারম্যানের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ১৫:২১আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৫:২২

হবিগঞ্জ
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে এক ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদের সঙ্গে সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসেছ। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এর জের ধরে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ২৫ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসপাতালে অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে আটক করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে ইটপাটকেলের আঘাতে আমাদের পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের